2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ মেয়েদের আত্মরক্ষায় আসানসোলে প্রাচীন মার্শাল আর্ট কালারিপায়াট্টুর প্রশিক্ষণ
ব্রেকিং নিউজ

মেয়েদের আত্মরক্ষায় আসানসোলে প্রাচীন মার্শাল আর্ট কালারিপায়াট্টুর প্রশিক্ষণ

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
1 October 2026, 11:16 PM 22 ভিউ 1 মিনিট পড়ুন
মেয়েদের আত্মরক্ষায় আসানসোলে প্রাচীন মার্শাল আর্ট কালারিপায়াট্টুর প্রশিক্ষণ
Media
আসানসোল,: মেয়েদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বাড়াতে এবার আসানসোলে শুরু হলো প্রাচীন মার্শাল আর্ট কালারিপায়াট্টু-র বিশেষ প্রশিক্ষণ শিবির। আসানসোল ইন্ডোর স্টেডিয়ামে মেয়েদের জন্য এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে আসানসোলের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির উদ্যোগে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পন্নবলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা। কালারিপায়াট্টু কেরালার ঐতিহ্যবাহী ও প্রাচীন মার্শাল আর্টগুলির মধ্যে অন্যতম। আত্মরক্ষার পাশাপাশি শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস বাড়াতেও এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন উদ্যোক্তারা।
বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, কালারিপায়াট্টু অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী একটি মার্শাল আর্ট। ছাত্রছাত্রী থেকে শুরু করে পেশাদার ফাইটাররাও এই প্রশিক্ষণ নিয়ে থাকেন। বিশেষ করে মেয়েদের এই প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাস আরও বাড়বে বলে তিনি আশাবাদী।
তাঁর বক্তব্য, পড়াশোনা কিংবা কাজের জন্য মেয়েদের বাইরে যেতে হয়। সেই ক্ষেত্রে আত্মরক্ষার প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মেয়েদের আত্মরক্ষাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই আসানসোলে এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image