2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ মহালয়ার সকালে পুরুলিয়ার কাঁসাই নদীতে উপচে পড়ল ভিড়!
ব্রেকিং নিউজ

মহালয়ার সকালে পুরুলিয়ার কাঁসাই নদীতে উপচে পড়ল ভিড়!

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
10 October 2026, 10:52 AM 20 ভিউ 1 মিনিট পড়ুন
মহালয়ার সকালে পুরুলিয়ার কাঁসাই নদীতে উপচে পড়ল ভিড়!

পিতৃপক্ষের অবসান, সূচনা দেবীপক্ষের! আর এই বিশেষ সন্ধিক্ষণে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় পুরুলিয়ার কাঁসাই, অর্থাৎ কংসাবতী নদীতে তর্পণ করতে উপচে পড়ল মানুষের ভিড়।

মহালয়ার পুণ্যলগ্নে ভোর থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন নদীর ঘাটে। রীতি মেনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন তাঁরা।

একদিকে পূর্বপুরুষদের স্মরণ, অন্যদিকে মা দুর্গার আগমনের প্রতীক্ষা—সব মিলিয়ে মহালয়ার সকালে কাঁসাই নদীর ঘাটে ধরা পড়ল এক আবেগঘন ধর্মীয় পরিবেশ।

দেখুন, পুরুলিয়ার কাঁসাই নদীর ঘাটে মহালয়ার সেই বিশেষ মুহূর্তের ছবি।

Media


মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image