2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ মদের দোকানে ‘পদ্মফুল’! প্রতীক ব্যবহারের অভিযোগে আসানসোলে বিজেপির বিক্ষোভ
ব্রেকিং নিউজ

মদের দোকানে ‘পদ্মফুল’! প্রতীক ব্যবহারের অভিযোগে আসানসোলে বিজেপির বিক্ষোভ

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
30 September 2026, 10:27 PM 66 ভিউ 1 মিনিট পড়ুন
মদের দোকানে ‘পদ্মফুল’! প্রতীক ব্যবহারের অভিযোগে আসানসোলে বিজেপির বিক্ষোভ
Media
আসানসোল, কাজল মিত্র: মদের দোকানের লোগোতে পদ্মফুলের ছবি ব্যবহারকে কেন্দ্র করে আসানসোলে তৈরি হল বিতর্ক। বিজেপির দলীয় প্রতীক ‘পদ্মফুল’ ব্যবহারের অভিযোগ তুলে শহরের একটি রেস্তোরাঁ তথা মদের দোকানের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
বিজেপি নেতা জিশান কুরেশীর অভিযোগ, ‘কমল’ নামে ওই রেস্তোরাঁ ও মদের দোকানের লোগোতে পদ্মফুলের ছবি ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, পদ্মফুল বিজেপির দলীয় প্রতীক হওয়ায় মদের দোকানের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই প্রতীক ব্যবহার দলের কর্মী-সমর্থকদের ভাবাবেগে আঘাত করছে।
বিজেপি কর্মীদের দাবি, লোগোটি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এ নিয়ে দোকান কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কথা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লোগো সরিয়ে ফেলার জন্য বলা হয়।
অন্যদিকে, রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, ‘কমল’ শব্দের অর্থ পদ্মফুল হওয়ায় সেই ভাবনা থেকেই লোগোতে পদ্মফুলের ছবি ব্যবহার করা হয়েছিল। এর পিছনে কোনও রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের উদ্দেশ্য ছিল না। বিজেপি কর্মীদের আপত্তির বিষয়টি জানার পর বুধবার পুর ১২টার মধ্যে লোগোটি সম্পূর্ণ মুছে ফেলার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চর্চা।
দেখুন বিস্তারিত খবর
https://www.facebook.com/share/v/1CDSWi5E4e/

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image