2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ বেতন বাড়ানোর দাবিতে পুরুলিয়ায় আন্দোলনের ডাক MPHW(M) কর্মীদের
ব্রেকিং নিউজ

বেতন বাড়ানোর দাবিতে পুরুলিয়ায় আন্দোলনের ডাক MPHW(M) কর্মীদের

Avatar of Newsvoiceofpurulia
Newsvoiceofpurulia
14 September 2026, 10:32 PM 809 ভিউ 1 মিনিট পড়ুন
বেতন বাড়ানোর দাবিতে পুরুলিয়ায় আন্দোলনের ডাক MPHW(M) কর্মীদের
Media
পুরুলিয়া: অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের মতো বেতন বৃদ্ধির দাবিতে এবার আন্দোলনের পথে নামার ঘোষণা করলেন পুরুলিয়া জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত MPHW(M) কর্মীরা। এই মর্মে পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন কর্মীরা।
আবেদনে কর্মীদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ন্যাশনাল হেলথ মিশন (NHM)-এর অধীনে স্বাস্থ্য পরিষেবায় কাজ করছেন। বর্তমানে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হলেও MPHW(M) কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি এখনও কার্যকর হয়নি বলে অভিযোগ তাঁদের।
কর্মীদের দাবি, অবিলম্বে অন্যান্য কর্মীদের মতো তাঁদেরও ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে। দাবি পূরণের আবেদন জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় এবার শান্তিপূর্ণ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
Media
কর্মীদের দাবি, অবিলম্বে অন্যান্য কর্মীদের মতো তাঁদেরও ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে। দাবি পূরণের আবেদন জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় এবার শান্তিপূর্ণ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
লিখিত আবেদনে জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে পুরুলিয়া CMOH দফতরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করবেন MPHW(M) কর্মীরা। তাঁদের দাবি পূরণে স্বাস্থ্য দফতর কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image