2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ প্রেমিকা খুনের ঘটনার পুনর্নির্মাণ, ঘটনাস্থলে অভিযুক্ত যুব
ব্রেকিং নিউজ

প্রেমিকা খুনের ঘটনার পুনর্নির্মাণ, ঘটনাস্থলে অভিযুক্ত যুব

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
15 September 2026, 08:15 PM 73 ভিউ 1 মিনিট পড়ুন
প্রেমিকা খুনের ঘটনার পুনর্নির্মাণ, ঘটনাস্থলে অভিযুক্ত যুব
Media
পুরুলিয়া: প্রেমিকাকে নৃশংসভাবে খুনের ঘটনায় গ্রেফতার যুবককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাল পুলিশ। 
আজ মঙ্গলবার  পুরুলিয়ার টামনা থানা এলাকার ওই মেসে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। সঙ্গে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। ঘটনাস্থলে উপস্থিত ছিল বলরামপুর থানা ও টামনা থানার পুলিশ। কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটানো হয়েছিল, তা খুঁটিয়ে দেখার চেষ্টা করেন তদন্তকারীরা।
Media


উল্লেখ্য, গত ১২ তারিখ রাতে ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকার গলার নলি কেটে খুন করে দেহ প্লাস্টিকে মুড়ে বাইকে করে লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্ত যুবক। কিন্তু মাঝরাতে পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে যায় সে। ধৃত যুবকের নাম অমিত কুমার মাহাতো (২৩)। তার বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার হুড়ুমদা গ্রামে। মৃত যুবতীর নাম প্রিতিকা মাহাতো (২১), বাড়ি বাঘমুণ্ডি থানার বুড়দা গ্রামে।
আদালতের নির্দেশে অভিযুক্ত যুবককে ৯ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তারপরই আজ পুলিশ ও ফরেনসিক দল যুবককে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করতে ঘটনাস্থলে পৌঁছায়।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image