2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ পুরুলিয়ায় ‘সেবা জ্যোতি যাত্রা’, ছৌ-ঝুমুরে ফুটে উঠল জেলার লোকসংস্কৃতির ছবি
ব্রেকিং নিউজ

পুরুলিয়ায় ‘সেবা জ্যোতি যাত্রা’, ছৌ-ঝুমুরে ফুটে উঠল জেলার লোকসংস্কৃতির ছবি

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
7 October 2026, 09:23 PM 58 ভিউ 1 মিনিট পড়ুন
পুরুলিয়ায় ‘সেবা জ্যোতি যাত্রা’, ছৌ-ঝুমুরে ফুটে উঠল জেলার লোকসংস্কৃতির ছবি
পুরুলিয়া : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে পুরুলিয়ায় আয়োজিত হল বর্ণাঢ্য ‘সেবা জ্যোতি যাত্রা’। বুধবার পুরুলিয়া শহরে আয়োজিত এই কর্মসূচিতে জেলার ঐতিহ্যবাহী ছৌ ও ঝুমুর লোকসংস্কৃতির নানা পরিবেশনা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে প্রথমে আয়োজিত হয় মূল অনুষ্ঠান ও জনসভা। এরপর সেখান থেকে মশাল, ব্যানার ও পোস্টার হাতে শহরজুড়ে মিছিল করেন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্বের প্রতিনিধিরা, পুরুলিয়ার বিজেপি সাংসদ ও দলের বিধায়কেরা।
আয়োজকদের বক্তব্য, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবার পথচলা উপলক্ষে এই কর্মসূচি। একইসঙ্গে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেও এই যাত্রার আয়োজন করা হয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image