2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ পুরুলিয়ায় বিমানবন্দরের স্বপ্ন এবার বাস্তবের পথে! ছড়রায় হয়ে গেল ভূমি পূজন
ব্রেকিং নিউজ

পুরুলিয়ায় বিমানবন্দরের স্বপ্ন এবার বাস্তবের পথে! ছড়রায় হয়ে গেল ভূমি পূজন

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
29 September 2026, 09:17 PM 47 ভিউ 1 মিনিট পড়ুন
পুরুলিয়ায় বিমানবন্দরের স্বপ্ন এবার বাস্তবের পথে! ছড়রায় হয়ে গেল ভূমি পূজন
ফাইল চিত্র: Purulia, Purulia - II, West Bengal, India
পুরুলিয়া: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরির স্বপ্ন এবার বাস্তবায়নের পথে। পুরুলিয়া মফস্বল থানার ছড়রায় বিমানবন্দর তৈরির উদ্যোগকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ভূমি পূজন কর্মসূচি। নারকেল ফাটিয়ে এই কর্মসূচির সূচনা করেন উপস্থিত বিজেপি নেতা-কর্মী, সমর্থক এবং জেলার সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েও এদিন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপস্থিতরা।
Media
পুরুলিয়া শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছড়রায় তৈরি হতে চলেছে অত্যাধুনিক বিমানবন্দর। জানা গিয়েছে, বিমানবন্দর তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের আওতায় প্রায় ২,০০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পুরুলিয়ার পরিবহণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
Media

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য ব্রিটিশদের উদ্যোগে ছড়রায় একটি এয়ারস্ট্রিপ তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা সেই পুরনো এয়ারস্ট্রিপকেই আধুনিক বিমানবন্দরে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিমানবন্দর তৈরি হলে পুরুলিয়ার সঙ্গে রাজ্য ও দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে বলে মনে করছেন জেলার বিভিন্ন মহল।
বিশেষ করে অযোধ্যা পাহাড় ও পুরুলিয়ার পর্যটনকেন্দ্রগুলিকে ঘিরে পর্যটন শিল্পেও এর প্রভাব পড়তে পারে বলে আশা করছেন ব্যবসায়ী মহল। পাশাপাশি শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে।
ছড়রায় ভূমি পূজনের পর এবার বিমানবন্দর তৈরির কাজ কত দ্রুত এগিয়ে যায়, সেদিকেই নজর পুরুলিয়াবাসীর।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image