2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ পড়ুয়ারা সময়মতো, শিক্ষকরা ‘দেরিতে’—পুরুলিয়ার স্কুলে ক্ষোভ
ব্রেকিং নিউজ

পড়ুয়ারা সময়মতো, শিক্ষকরা ‘দেরিতে’—পুরুলিয়ার স্কুলে ক্ষোভ

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
8 September 2026, 09:41 PM 188 ভিউ 1 মিনিট পড়ুন
পড়ুয়ারা সময়মতো, শিক্ষকরা ‘দেরিতে’—পুরুলিয়ার স্কুলে ক্ষোভ
ফাইল চিত্র: Purulia, West Bengal, India
Media
পুরুলিয়া: পড়ুয়ারা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে হাজির। অথচ বেলা ১১টা পেরিয়ে গেলেও দেখা নেই অধিকাংশ শিক্ষকের। তালাবন্ধ শ্রেণিকক্ষের সামনে অপেক্ষা করতে হচ্ছে খুদে পড়ুয়াদের। এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া মফস্বল থানার শিহলি-২ প্রাথমিক বিদ্যালয়ে।
Media
অভিভাবকদের অভিযোগ, শিক্ষকরা সময়মতো বিদ্যালয়ে না আসায় ব্যাহত হচ্ছে পঠনপাঠন। একই অভিযোগ করেছেন বিদ্যালয়ে মিড-ডে মিল রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও।
অভিযোগ, বেলা ১১টার পর বিদ্যালয়ে পৌঁছন প্রধান শিক্ষক রাজেশ দাস। দেরির কারণ জানতে চাইলে তিনি শারীরিক অসুস্থতা এবং অন্যদিনের কাজের প্রসঙ্গ উল্লেখ করেন। অন্যান্য শিক্ষকদের অনুপস্থিতির কারণ হিসেবে তিনি জানান, কেউ কেউ সরকারি কাজের দায়িত্বে রয়েছেন। তবে বাকি শিক্ষকরা কেন বিদ্যালয়ে উপস্থিত হননি, সে বিষয়ে তিনি নির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি।
এরপর বেলা ১১টা ১০ মিনিট নাগাদ বিদ্যালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। তখন উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও পড়ুয়ারা। প্রায় ১১টা ৩০ মিনিটে আরও এক শিক্ষক বিদ্যালয়ে পৌঁছন। পরে প্রায় ১১টা ৪৫ নাগাদ আরও দু’জন শিক্ষক উপস্থিত হন বলে জানা যায়।
ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—পড়ুয়ারা যদি সময়মতো বিদ্যালয়ে আসতে পারে, তাহলে শিক্ষকরা কেন নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকবেন না? শিক্ষকদের এমন অনিয়মের অভিযোগ সত্যি হলে তার প্রভাব পড়ুয়াদের পঠনপাঠনের উপর পড়ছে বলেই দাবি অভিভাবকদের।
ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর সকলের।
দেখুন বিস্তারিত খবর https://www.facebook.com/share/v/1EAZWEZiit/

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image