2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ ধর্মঘটের আগে রাতভর বৈঠক, মিলল আশ্বাস! আপাতত পিছল ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট
ব্রেকিং নিউজ

ধর্মঘটের আগে রাতভর বৈঠক, মিলল আশ্বাস! আপাতত পিছল ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
28 September 2026, 09:32 AM 233 ভিউ 1 মিনিট পড়ুন
ধর্মঘটের আগে রাতভর বৈঠক, মিলল আশ্বাস! আপাতত পিছল ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট
Media
শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত। প্রস্তাবিত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। রবিবার গভীর রাতে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স (UFBU)-এর মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রের খবর, দীর্ঘদিনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি—পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা—নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে। এই আশ্বাসের পরই ধর্মঘট কর্মসূচি আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক ইউনিয়নগুলি।
অন্যদিকে, এই সময়টি ব্যাঙ্কগুলির অর্ধবার্ষিক হিসাব বন্ধের গুরুত্বপূর্ণ সময় হওয়ায় ধর্মঘট হলে পরিষেবায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা ছিল। সেই পরিস্থিতির কথাও বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
ফলে শেষ মুহূর্তে রাতের বৈঠকে সমঝোতার রাস্তা তৈরি হওয়ায় আপাতত স্বস্তি ব্যাঙ্ক গ্রাহক ও কর্মীদের মধ্যে। তবে পাঁচ দিনের কর্মসপ্তাহ নিয়ে পরবর্তী আলোচনায় কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image