2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ তৃণমূলের প্রধানকে সরাতে তৃণমূলই সামনে! ১৯ ভোটে অপসারিত
ব্রেকিং নিউজ

তৃণমূলের প্রধানকে সরাতে তৃণমূলই সামনে! ১৯ ভোটে অপসারিত

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
25 September 2026, 10:09 PM 15 ভিউ 1 মিনিট পড়ুন
তৃণমূলের প্রধানকে সরাতে তৃণমূলই সামনে! ১৯ ভোটে অপসারিত
Media
পুরুলিয়া: তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতেই তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে অপসারণ করল তৃণমূলেরই সদস্যরা। সঙ্গে যোগ দিল বিজেপি ও আদিবাসী কুড়মি সমাজ সমর্থিত সদস্যরা। ১৯ জন সদস্যের সম্মতিতে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ায় শুক্রবার অপসারিত হলেন পুরুলিয়া ১ নম্বর ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান।
২২ আসনবিশিষ্ট সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১২টি আসন পায়। বিজেপির দখলে ছিল ৫টি, সিপিআইএম ১টি এবং আদিবাসী কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা পেয়েছিলেন ৪টি আসন। পরবর্তীতে এক নির্দল সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হয় ৬।
তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের পদ যায় তৃণমূলের দখলে। তবে রাজ্যে পালাবদলের পর প্রধানের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলের একাংশ।
শুক্রবার ছিল সেই অনাস্থা সভা। মোট ২২ জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ জন। তাঁদের মধ্যে তৃণমূলের ১০ জন, বিজেপির ৬ জন এবং আদিবাসী কুড়মি সমাজের ৩ জন সদস্য ছিলেন। উপস্থিত ১৯ জন সদস্যই অনাস্থার পক্ষে মত দেওয়ায় প্রধানকে অপসারণ করা হয়।
সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দিলীপ মণ্ডল জানান, পঞ্চায়েত আইন মেনেই অনাস্থার সভা ডাকা হয়েছিল। সভায় ১৯ জন সদস্যের উপস্থিতিতে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে প্রধানকে অপসারণ করা হয়েছে।
তৃণমূলের সদস্য রামপদ মাহাতো ও রেখা মর্দানা এবং আদিবাসী কুড়মি সমাজের সদস্য লক্ষ্মী মাহাতোর বক্তব্যেও উঠে এসেছে এই অনাস্থা পর্বের বিভিন্ন দিক।
দেখুন বিস্তারিত 
https://www.facebook.com/share/v/1DVkzt7F5u/
তৃণমূলের প্রধানের বিরুদ্ধে তৃণমূলেরই অনাস্থা এবং বিজেপি ও কুড়মি সদস্যদের সমর্থনে অপসারণ—সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image