2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ আসানসোলে দুর্গাপুজোয় বড় সিদ্ধান্ত, পুজো-বিসর্জনে সম্পূর্ণ নিষিদ্ধ ডিজে
ব্রেকিং নিউজ

আসানসোলে দুর্গাপুজোয় বড় সিদ্ধান্ত, পুজো-বিসর্জনে সম্পূর্ণ নিষিদ্ধ ডিজে

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
1 October 2026, 11:09 PM 20 ভিউ 1 মিনিট পড়ুন
আসানসোলে দুর্গাপুজোয় বড় সিদ্ধান্ত, পুজো-বিসর্জনে সম্পূর্ণ নিষিদ্ধ ডিজে
Media
আসানসোল দুর্গাপুজোকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে আসানসোলে প্রশাসনের তরফে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। বৃহস্পতিবার আসানসোল রবীন্দ্র ভবনে পুলিশ কমিশনারেট ও জেলা প্রশাসনের উদ্যোগে পুজো কমিটিগুলিকে নিয়ে আয়োজিত হয় সমন্বয় বৈঠক।
বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দুর্গাপুজো এবং বিসর্জন—দুই ক্ষেত্রেই ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ডিজে সরবরাহকারীদেরও ভাড়ায় ডিজে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এবার আসানসোলে কোনও কার্নিভাল হবে না বলেও জানানো হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে পুজো কমিটিগুলি নিজেদের মতো করে বিসর্জন করতে পারবে।
পাশাপাশি, চিহ্নিত কয়েকটি প্যান্ডেলে তৈরি করা হবে মহিলা সহায়তা বুথ। মহিলা, বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার অনুরোধ করা হয়েছে। নিষিদ্ধ বাজির বিরুদ্ধেও অভিযান চলবে।
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, ১০ তারিখের মধ্যে খারাপ রাস্তাগুলি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image