2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে’—বাঁকুড়ায় CJP-র হুঁশিয়ারি
ব্রেকিং নিউজ

আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে’—বাঁকুড়ায় CJP-র হুঁশিয়ারি

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
8 September 2026, 09:14 PM 120 ভিউ 1 মিনিট পড়ুন
আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে’—বাঁকুড়ায় CJP-র হুঁশিয়ারি
ফাইল চিত্র: Bankura, Bankura - I, West Bengal, India
Media
বাঁকুড়া: শেখ মাফিকের নামে বিশ্বমানের স্কুল তৈরি এবং তাঁর উপর হামলার ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়ায় আন্দোলনে নামল ককরোচ জনতা পার্টি (CJP)। মঙ্গলবার এই কর্মসূচিকে কেন্দ্র করে বাঁকুড়া জেলা শাসকের দফতর চত্বরে উত্তেজনা ছড়ায়।
এদিন নিজেদের একাধিক দাবিকে সামনে রেখে CJP-র কর্মী-সমর্থকেরা বাঁকুড়া শহরের তামলীবাঁধ এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি জেলা শাসকের দফতরের দিকে এগোতে থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে একাধিক ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।
পুলিশি বাধায় মিছিল আটকে গেলে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। জেলা শাসকের দফতরের বাইরের মূল রাস্তায় বসে অবস্থান-বিক্ষোভ শুরু করেন তাঁরা। স্লোগান ও বিক্ষোভে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।
Media

CJP নেতৃত্বের দাবি, শেখ মাফিকের নামে বিশ্বমানের স্কুল তৈরি করতে হবে এবং তাঁর উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তি দিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দাবিগুলি নিয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্ব।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। জেলা শাসকের দফতর সংলগ্ন এলাকায় পরিস্থিতির উপর নজর রাখে পুলিশ প্রশাসন।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image