2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ আদ্রা স্টেশনে নবম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু স্কুল ব্যাগ-আইডি কার্ড পড়ে রইল, আদ্রা স্টেশনে প্রাণ গেল পড়ুয়ার
ব্রেকিং নিউজ

আদ্রা স্টেশনে নবম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু স্কুল ব্যাগ-আইডি কার্ড পড়ে রইল, আদ্রা স্টেশনে প্রাণ গেল পড়ুয়ার

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
3 October 2026, 11:02 PM 77 ভিউ 1 মিনিট পড়ুন
আদ্রা স্টেশনে নবম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু স্কুল ব্যাগ-আইডি কার্ড পড়ে রইল, আদ্রা স্টেশনে প্রাণ গেল পড়ুয়ার
ফাইল চিত্র: ADRA TO RAGHUNATHPUR, Raghunathpur - I, West Bengal, India
Media
আদ্রা: শনিবার সকালে পুরুলিয়ার আদ্রা রেল স্টেশনে মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল এক নবম শ্রেণির ছাত্রের। মৃত ছাত্রের নাম চেতন আনন্দ (১৫)। সে আদ্রা কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়া ছিল।
জানা গিয়েছে, শনিবার সকালে স্কুলের পোশাক পরে এবং স্কুল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল চেতন। এরপর আদ্রা রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আদ্রা জিআরপি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ছাত্রটির স্কুল ব্যাগ এবং পরিচয়পত্র। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্টেশনে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাবা ধর্মেন্দ্রনাথ রাউথ। ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, চেতন মানসিক সমস্যায় ভুগছিল। তাঁর বাবা ধর্মেন্দ্রনাথ রাউথ আনাড়ায় রেলের রানিং স্টাফ বিভাগে গার্ড পদে কর্মরত। আদ্রার পলাশকোলা এলাকার ধবীমুসলিম বস্তিতে তাঁদের বাড়ি।
ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে আদ্রা জিআরপি। মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image